বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৪:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়া খলিফার মতো খারাপ অভিজ্ঞতা নেই সানি লিওনের

বিনোদন ডেস্ক: সানি লিওন ও মিয়া খলিফা, দুজনই প্রাক্তন নীল সিনেমার জগতের তারকা। একজন বর্তমানে বলিউড অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও অন্যজন সম্পূর্ন আড়াল করে ফেলেছেন নিজেকে পর্দার জগত থেকে।

সানি লিওন বলিউডে ব্যস্ত থাকলেও একসময় নীল সিনেমার দুনিয়া থেকে কোটি কোটি টাকা আয় করেছেন। অন্যদিকে তার চেয়ে কম জনপ্রিয় ছিলেন না মিয়া। পর্ন ইন্ডাস্ট্রিতে রাজ করেছেন তিনিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিয়া খলিফাকে নিয়ে কথা বলেছেন সানি লিওন। যেখানে তিনি জানিয়েছেন, নীল ছবিতে কাজ করলেও মিয়ার মতো খারাপ অভিজ্ঞতা নেই তার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে মিয়া খালিফা পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার আগে তিন মাসের এক প্রজেক্টের জন্য ৮.৭৫ কোটি আয় করলেও, এরপরে প্রযোজকরা তার সকল ভিডিও থেকে কয়েক লক্ষ টাকা আয় করেছেন।

মিয়া খলিফার মতো সানিরও খারাপ অভিজ্ঞতা আছে কি না, তেমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, তার এমন কোনো খারাপ অভিজ্ঞতা নেই।

সানির ভাষ্য, সবার অভিজ্ঞতাই আলাদা হয়। কোনো চুক্তির আগে আমি খুব ভালো করে সেটি পড়ে নিতাম। কোনো কিছু পরিবর্তন বা সংশোধন প্রয়োজন মনে করলে সেটাও করে নিতাম।

এই অভিনেত্রীর কথায়, সানির ক্যারিয়ার তার হাতেই ছিল। তিনিই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেন।

মিয়া খলিফার প্রসঙ্গে সানি বলেন, ‘মিয়া যদি সঠিকভাবে ওর চুক্তিপত্র পড়ে নিতেন, তাহলে এভাবে তাকে কেউই ঠকাতে পারতো না। তাই সই করার আগে চুক্তি পড়া উচিত ভালো করে।’

পর্ন ইন্ডাস্ট্রিতে শুরুতেই মোটা টাকা পারিশ্রমিক পাচ্ছিলেন সানি লিওন। কিন্তু পরিবারের থেকে বিষয়টি গোপনই রেখেছিলেন অভিনেত্রী। লুকিয়ে নীল ছবিতে কাজ করে যে অর্থ পেতেন সেখান থেকে একটা মোটা পরিমাণের অঙ্ক বাবা-মাকে পাঠাতেন। কিন্তু একপর্যায়ে সানির উর্পাজনের মাধ্যম জেনে ফেলেন তার ভাই। আটকানোর চেষ্টা করেন বোনকে।

সানি তার ভাইয়ের সেই কথা রাখেননি। সময়ের সঙ্গে সঙ্গে নীল ছবির জগতে নিজেকে আরও জড়িয়ে ফেলেন তিনি। একটা সময়ে বেশ কিছু ম্যাগাজিনে সানির খোলামেলা ছবি প্রকাশ হয়। বিষয়টি নজরে আসে পরিবারের। এরপরই পরিবার ছেড়ে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০