
বিনোদন ডেস্ক: বছরজুড়ে নানা কারণে আলোচনায় থাকেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বেশ কিছু দিন ধরেই আরিয়ানের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে ব্রাজিলীয় মডেল-অভিনেত্রী লারিসা বোনেসির।
যদিও এ বিষয়ে বরাবরই নীরব আরিয়ান। তবে এবার খান পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন লারিসা।
তিনি জানান, শাহরুখ ও গোটা খান পরিবার তার কাছে একেবারেই পরিবারের মতো।
একটি সাক্ষাৎকারে লারিসা বলেন, ‘আমার খুব কাছের খান পরিবার।
ওরা জীবনে যা কিছু অর্জন করেছে, তার জন্য তাদের শ্রদ্ধা করি। তাদের সকলকে মানুষ হিসেবেও যথেষ্ট সম্মান করি।
অনেকটা সাপোর্ট করেন ওরা আমায়। আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুত্ব।’
শাহরুখকে ‘কিংবদন্তি’ বলেও উল্লেখ করেছেন লারিসা। তিনি বলেন, ‘সত্যিই উনি কিংবদন্তি। আজীবন এক নম্বরেই থাকবেন। অনেক কিছু শেখার আছে ওর থেকে। কীভাবে শাহরুখ এই জায়গায় পৌঁছেছেন, সেটাও শেখার মতো।’
একইসঙ্গে আরিয়ানেরও প্রশংসা করেন লারিসা। নিজেকে প্রতিষ্ঠিত করতে যথেষ্ট পরিশ্রম করছেন শাহরুখ-পুত্র বলে মত তার। লারিসা বলেন, ‘আরিয়ান নিজের ভবিষ্যৎ ও বিশ্বাসের জন্য লড়াই করছেন। যে জেদ ওর মধ্যে রয়েছে, তাতে নিজের লক্ষে ঠিক একদিন পৌঁছে যাবে।’
শুধু তাই নয়, তরুণ পরিচালক আরিয়ানের পরিচালনায় অভিনয়ের সুযোগ পেলেও তিনি খুশি হবেন বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন