বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ রাইজিং স্টার্স: দীপুর সেঞ্চুরিতেও রক্ষা হলো না, ফাইনালে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত সেঞ্চুরিও কাজে এলো না। ২৩৩ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ‘এ’ দল।
শুক্রবার (২৭ নভেম্বর) দোহায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করে তারা।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
দলীয় ১৫ রানের মধ্যেই দুই ওপেনার সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে হারায় দল। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও শাহাদাত হোসেন দীপু দলের হাল ধরেন।
অঙ্কন ৪২ ও মেহেরব খান ২৮ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন দীপু।

শেষ পর্যন্ত ১১৮ বলে ৭ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
রিপন মণ্ডলের ১২ বলে ১৯ রানের ইনিংসে ৫০ ওভারে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে রিপন মণ্ডলের এক ওভারে পাকিস্তানের দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় উইকেটে হাসান নওয়াজ ও শাহজাইব খানের ১১০ রানের জুটি সেই আশা অনেকটাই শেষ করে দেয়। হাসান নওয়াজ ৬২ ও শাহজাইব খান ৫০ রান করেন।

শেষ দিকে ফারহান ইউসুফ ও আবদুল সামাদের ব্যাটে ভর করে ৪৫.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

দীপুর সেঞ্চুরি সত্ত্বেও হার নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে। অন্যদিকে ফাইনালে উঠেছে পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণ

১

প্রেমের গুঞ্জনের মাঝেই শাহরুখ পুত্রকে নিয়ে যা বললেন লারিসা

২

এশিয়া কাপ রাইজিং স্টার্স: দীপুর সেঞ্চুরিতেও রক্ষা হলো না, ফাইনালে পাকিস্তান

৩

সাতক্ষীরা জেলা সাউন্ড, লাইট অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

৪

শ্যামনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে টিকাদান কর্মসূচি

৫

নিরাপদ পানির সংকট ও জনস্বাস্থ্যের ঝুঁকি || ‎তারিক ইসলাম

৬

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

৭

ব্রহ্মরাজপুরে ভোটারদের মনে নানা ইস্যু, আলোচনায় ৪ চেয়ারম্যান প্রার্থী

৮

কবিতা || কৃষক || আলেয়া মান্নান

৯

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

১০

শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

১১

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১২

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

১৩

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

১৫

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

১৬

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

১৭

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

১৮

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

১৯

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

২০
error: Content is protected !!