বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৫ নভেম্বর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি নাজমুল হোসেনের দল।
তৃতীয় দিনের শেষ বিকেলে ১৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো সফরকারীরা।

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ইনিংসে বাংলাদেশের ৯১ রানের জবাবে ৭ উইকেটে ৪৯৪ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দরকার ছিল ৪০৩ রান।

তৃতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ।
দুই ওপেনার তানজিদ হাসান ও মাহফিজুল ইসলাম মিলে গড়েন ৫৮ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটির রেকর্ডও গড়েন তারা। ২০০২ সালে পচেফস্ট্রুমে আল শাহরিয়ার ও হান্নান সরকারের ৫২ রানের জুটিকে ছাড়িয়ে যান তানজিদ-মাহফিজুল। তবে সেই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ২৯ রান করে তানজিদ ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর মুমিনুল হক শূন্য রানে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ। মাহফিজুল ৩৮ রান করে আউট হলে ৭৮ রানে ৩ উইকেট হারায় দল।

এরপর নাজমুল হোসেন ও তাওহীদ হৃদয় মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে আর কোনো উইকেট হারাতে দেননি তারা। বিরতির পর আক্রমণাত্মক ব্যাটিং করেন হৃদয়। নাজমুলের সঙ্গে তার জুটিতে আসে ৪৭ রান। তবে ৪১ রান করে রাবাদার বলে আউট হন হৃদয়। নাজমুলের সঙ্গে তার জুটি ভাঙার পর দ্রুতই আরও দুই উইকেট হারায় বাংলাদেশ।

লিটন দাস ১৫ রান করে উইয়ান মুল্ডারের বলে বোল্ড হন। এরপর জাকের আলীও একই বোলারের শিকার হলে ইনিংস হারের শঙ্কা আরও ঘনীভূত হয়। মুল্ডারের বলে পরপর দুই বলে জাকের ও শরিফুল ইসলাম বোল্ড হলে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হয় তার। তবে শেষ বলটি ঠেকিয়ে দেন তাসকিন আহমেদ।

শেষ পর্যন্ত ১৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার হয়ে উইয়ান মুল্ডার একাই নেন ৭ উইকেট। কাগিসো রাবাদা এক ও মার্কো ইয়ানসেন নেন ২টি উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। মার্কেস অ্যাকারম্যান করেন ১৫০ রান। টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন তিনি। মুল্ডার করেন শতরান। জুবাইর হামজা করেন ২৭, টনি ডি জর্জি ৬৬ রান যোগ করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন মাহফিজুল ইসলাম। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে মাত্র ৩৩.৩ ওভারে অলআউট হয়ে যায় বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টেও ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

১

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

২

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

৩

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

৪

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

৫

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

৬

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

৭

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

৮

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

৯

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১০

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১১

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

১২

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

১৩

চায়ের কাপে ঝড়/ধুলিহরে চেয়ারম্যান পদে আলোচনায় ৪ প্রার্থী

১৪

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

১৫

গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

১৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন

১৮

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১৯

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২০
error: Content is protected !!