বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৪ নভেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

কালিগঞ্জ প্রতিনিধি: ঝুঁকিপূর্ণ ভবন, সুপেয় পানির সংকট, অকেজো পানির ট্যাংকি ও নষ্ট মোটর নিয়ে বেহাল হয়ে পড়েছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিক। সেই সাথে প্রয়োজনীয় সরঞ্জাম ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।

চিকিৎসা নিতে এসে প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যেতে হচ্ছে নারী, শিশু ও সাধারণ রোগীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, ১৯৯৯ সালে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার দেশব্যাপী কমিউনিটি ক্লিনিক কার্যক্রম চালু করে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের প্রাথমিক চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত। তবে বর্তমানে জরাজীর্ণ ভবন, প্রয়োজনীয় সরঞ্জাম ও ওষুধের অভাবে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

ক্লিনিকটিতে তিনজন কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে থাকলেও তাঁদের একজন বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন।

২০১১ সাল থেকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়া চক্রবর্তী। তিনি স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়েদের পরামর্শ ও সেবা, শিশুদের টিকাদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন।

প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন নারী-পুরুষ এই ক্লিনিকে চিকিৎসাসেবা নিতে আসেন বলে জানা গেছে।

কিন্তু প্রয়োজনীয় ওষুধের অভাবে সেবা নিতে আসা রোগীদের অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে।

সরেজমিনে গেলে ফরিদপুর গ্রামের আফরোজা খাতুন (৪০), শ্রীপুর গ্রামের আসমা বেগম (৩২) ও শ্রীধরকাটি গ্রামের এশার আলী (৪২) কে ওষুধ না পেয়ে খালি হাতে ফিরতে দেখা গেছে।

ভুক্তভোগী একাধিক ব্যক্তি জানান, প্রায় এক মাস ধরে তাঁরা ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না। চিকিৎসাসেবা নিতে এলেও অনেক সময় নির্ধারিত ওষুধ না থাকায় বাইরে থেকে কিনে নিতে হচ্ছে। আবার আর্থিক অসচ্ছলতার কারণে অনেকের পক্ষে বাইরে থেকে ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। ফলে সরকারি এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রত্যাশিত সেবা পাওয়া নিয়ে হতাশা তৈরি হয়েছে।

ক্লিনিকের সিএইচসিপি কর্মকর্তা রিয়া চক্রবর্তী বলেন, আমি ২০১১ সাল থেকে এখানে কর্মরত আছি। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ, শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। কিন্তু ক্লিনিকের বর্তমান অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা খসে পড়ছে। আমার নিজের বসার কক্ষটিও ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে ওজন মাপার যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে আছে। পানির ট্যাংকি, মোটর ও পানির লাইনও অকার্যকর। এসব সমস্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি এবং মাসিক সভাতেও উপস্থাপন করেছি। কিন্তু এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ওষুধ সংকটের বিষয়ে তিনি আরও বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতি মাসে ২২ ধরনের ওষুধ সরবরাহ করার কথা থাকলেও নভেম্বর মাসে কোনো ওষুধ পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় ওষুধ দিতে না পারায় সাধারণ রোগী ও শিশুদের স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে অ্যালবেনডাজল, অ্যামলোডিপিন, অ্যান্টাসিড, ক্লোরফেনিরামিন, প্যান্টোপ্রাজল ও ভিটামিন বি-কমপ্লেক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামীণ জনপদের দরিদ্র ও সাধারণ মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও নিম্ন আয়ের মানুষ সহজে প্রাথমিক চিকিৎসা পাওয়ার আশায় এখানে আসেন। কিন্তু ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা, নিরাপদ পানির অভাব এবং প্রয়োজনীয় ওষুধ না থাকায় তাঁদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, বর্তমানে আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যার কথা ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রতি মাসে সব সময় ওষুধ সরবরাহ আসে না। যখন ওষুধ পাওয়া যায়, তখন সেগুলো যথাসময়ে কমিউনিটি ক্লিনিকগুলোতে পাঠিয়ে দেওয়া হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!