বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ নভেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

ডেস্ক রিপোর্ট: আগামী জানুয়ারি মাসে খুলনা থেকে ঢাকায় নতুন একটি বিরতিহীন ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আলী আসগর লবী বলেন, খুলনা-ঢাকা রুটে যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা বিবেচনায় নিয়ে নতুন বিরতিহীন ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী জানুয়ারি মাসেই এ ট্রেনের যাত্রা শুরু হবে।
এতে খুলনা থেকে ঢাকায় যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। পাশাপাশি রেলপথে যাত্রীসেবার মান উন্নয়নে নতুন কোচ সংযোজনসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ভারত থেকে দ্বিতীয় দফায় নতুন কোচ আসার পর খুলনা-ঢাকা রুটের পাশাপাশি মোংলা-ঢাকা রুটেও নতুন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের রেল যোগাযোগ আরও সম্প্রসারিত হবে।
মোংলা থেকে রাজধানীগামী বাণিজ্যও সম্প্রসারিত হবে।

একইসঙ্গে খুলনা বিভাগের আরও তিনটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরায় ৩৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ের লোকসান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, রেল খাতকে লাভজনক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। যাত্রীসেবার মান বাড়ানোর পাশাপাশি আয় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। টিকিটের কালোবাজারি বন্ধ, অনিয়ম-দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রেলওয়ের বিদ্যমান সেবার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং এ খাতের সামগ্রিক পরিস্থিতির উন্নতি হবে।

খুলনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। পরে স্টেশন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন আলী আসগর লবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!