বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে: নূরুল ইসলাম সাদ্দাম

ডেস্ক রিপোর্ট: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যারা এতদিন মজলুম ছিল, তারা এখন জুলুম শুরু করেছে। মজলুম যখন জালেমে পরিণত হয়, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।

শনিবার (৩০ মে) সাতক্ষীরা শহরের মোজাফফর গার্ডেনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শিবিরকে ‘গুপ্ত সংগঠন’ আখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হলেও তা সফল হবে না।

তিনি দাবি করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন ও সবার জন্য আসন নিশ্চিত করতে ছাত্রশিবির আন্দোলন করছে। অন্যদিকে নিজেদের বৃহত্তম ছাত্র সংগঠন দাবি করা একটি সংগঠনের নেতারা ছিনতাই, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে ব্যস্ত। এ কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের অব্যবস্থাপনা ও দুর্বল পরিচালন ব্যবস্থার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঈদযাত্রায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনাও উদ্বেগজনক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নুরুন নবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমির শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ ও মো. ওমর ফারুক।

এ সময় ছাত্রশিবিরের বর্তমান ও সাবেক দায়িত্বশীলসহ কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০