বাংলাদেশ, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুরে ভোটারদের মনে নানা ইস্যু, আলোচনায় ৪ চেয়ারম্যান প্রার্থী

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার, পাড়া-মহল্লা সবখানেই নির্বাচনী আলোচনার ঝড় উঠছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২০২৭ সালের ২১ জানুয়ারি সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে ভোট হওয়ার কথা রয়েছে।

এই নির্বাচন সামনে রেখে ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দৃশ্যমান হয়ে উঠেছে। চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে নির্বাচনে আগ্রহীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ, দোয়া ও সমর্থন কামনা, পরিচিতিমূলক পোস্টার-ব্যানার, মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ, সভা-সমাবেশ ও উঠান বৈঠক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার-প্রচারণা।

নির্বাচনকে ঘিরে স্থানীয়দের আলোচনায় এখন পর্যন্ত চারজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম উঠে এসেছে।

এরা হলেন— একাধিকবারের সাবেক চেয়ারম্যান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ও বিএনপি নেতা স. ম. শহিদুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন ঢালী, জেলা বিএনপির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং জামায়াত নেতা অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার নিকটবর্তী ইউনিয়ন হলেও ব্রহ্মরাজপুরের বেশ কয়েকটি এলাকায় এখনো উন্নয়নের ছোঁয়া তেমনভাবে পৌঁছায়নি। বিশেষ করে বেতনা নদীর পূর্বপাশের পারমাছখোলা, পারশাল্যে, কামারডাঙ্গা ও গোয়ালপোতাসহ ১, ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতাসহ নানা সংকটে ভুগছেন।

স্থানীয়দের দাবি, এসব এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বসবাস। ব্রিটিশ আমলের মাটির রাস্তার চিত্র এখনো অনেক জায়গায় বদলায়নি। সাতক্ষীরা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এসব এলাকার বাসিন্দাদের চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে শহরে আসতে পোহাতে হয় নানা দুর্ভোগ।

ইউনিয়নের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা। মাছখোলা, শাল্যে, জিয়ালা, চেলার বিল, কচুর বিল ও ঘুড্ডির বিলসহ বিভিন্ন এলাকায় বছরের প্রায় ছয় মাস জলাবদ্ধতা দেখা দেয়। এতে বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি পড়ে থাকে। ফলে কৃষিনির্ভর মানুষের জীবন-জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে।

এ অবস্থায় জলাবদ্ধতা নিরসন, রাস্তাঘাট সংস্কার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ইস্যুগুলো এবারের নির্বাচনে ভোটারদের কাছে প্রাধন্য পাচ্ছে।

বিশেষ করে মাছখোলা থেকে বিনেরপোতা পর্যন্ত ওয়াপদার সড়কটি পাকা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, সড়কটি পাকা হলে কৃষকরা সহজে বিনেরপোতা মৎস্য সেটে মাছ পরিবহন ও বিক্রি করতে পারবেন।

তরুণ ভোটার মাসুদ রানা বলেন, আমাদের এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা। বছরের প্রায় ছয় মাস পানিবন্দি অবস্থায় থাকতে হয়। জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা দেখতে পাই না। আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি এই সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ নেবেন। পাশাপাশি মাছখোলা থেকে বিনেরপোতা পর্যন্ত ওয়াপদার সড়কটি পাকা করা হলে কৃষকদের মাছ পরিবহন ও বিক্রিতে অনেক সুবিধা হবে।

স্থানীয় বাসিন্দা মুকুল হোসেন বলেন, ব্রহ্মরাজপুর ও মাছখোলাসহ ইউনিয়নের বিভিন্ন বাজার থেকে সরকার রাজস্ব পায়। কিন্তু বাজারের আশপাশের রাস্তাঘাট ও পরিবেশের অবস্থা ভালো নয়। এসব বিষয়ে জনপ্রতিনিধিদের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আমরা এমন একজন চেয়ারম্যান চাই, যিনি শিক্ষিত, মার্জিত ও দায়িত্বশীল হবেন। গরিব-অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়াবেন এবং দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করবেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা জানান, নির্বাচনকে সামনে রেখে তারা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সব মিলিয়ে ব্রহ্মরাজপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ দিন দিন বাড়ছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার প্রহল্লাদ রায় জানান, ব্রহ্মরাজপুর ইউনিয়নে মোট ভোটার প্রায় ২০ হাজার ৩২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫ জন এবং নারী ভোটার ১০ হাজার ৩২১ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন দুই বাংলাদেশি

১

ব্রহ্মরাজপুরে ভোটারদের মনে নানা ইস্যু, আলোচনায় ৪ চেয়ারম্যান প্রার্থী

২

কবিতা || কৃষক || আলেয়া মান্নান

৩

মাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ

৪

শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস

৫

ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

৬

১৬ ডিসেম্বরই ফিরছেন ক্ষমতাচ্যুত হাসিনা, দ্য ওয়ালকে বাহাউদ্দিন নাছিম

৭

বাংলাদেশে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

আইনের বই থেকে বাস্তব আদালতে || শেখ মাহির ফয়সাল নাঈম

৯

মুনীর চৌধুরী; মনন ও প্রতিবাদের চিরায়ত বাতিঘর || ‎তারিক ইসলাম

১০

সাতক্ষীরায় ভুয়া সেনা সদস্য পরিচয়ে মেয়ে দেখতে গিয়ে যুবক আটক

১১

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় প্রীতি ফুটবল ম্যাচ

১২

সুন্দরবনে দস্যুদের অস্ত্র ও রসদ সরবরাহ: কয়রায় যুবদল নেতাসহ আটক ২

১৩

মেহেরপুরকে ৯ উইকেটে হারিয়ে সাতক্ষীরার টানা দ্বিতীয় জয়

১৪

সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে পরিকল্পনা কমিশনের উপপ্রধান

১৫

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

১৬

আশাশুনিতে ১৭১৭টি পশু-পাখিকে বিনামূল্যে টিকাদান

১৭

নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির পৃথক বিক্ষোভ মিছিল

১৮

বেনাপোলে দুই শ্রমিক নেতার ওপর ককটেল নিক্ষেপের ঘটনায় বিএনপির ৮ নেতা-কর্মীর নামে মামলা

১৯

সাতক্ষীরায় খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন, নেতৃত্বে ডা. পলাশ

২০
error: Content is protected !!