
কালিগঞ্জ প্রতিনিধি: সারাদেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের সোহরাওয়ার্দী পার্ক থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের নেতৃত্বে একাংশের বিক্ষোভ মিছিল বের হয়। এছাড়া সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার পুরাতন ইসলামী ব্যাংকের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুলের নেতৃত্বে অপর অংশের উদ্যোগে একটি মশাল মিছিল বের হয়।
বিকেলে সোহরাওয়ার্দী পার্কের মাঠে সমাবেশ শেষে বের হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবাদুল ইসলামের সভাপতিত্বে এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্ট ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ এবং তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলী। এ ছাড়া কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন কালিগঞ্জের সীমান্তবর্তী এলাকাগুলো সতর্কভাবে পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্টরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। গুম-খুনের রাজনীতির মাধ্যমে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। এ সময়ে দেশের মানুষ হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছেন। কিন্তু গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তাঁর দোসররা দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। প্রশাসনে দীর্ঘদিন ধরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তাদের ওপর ভরসা না করে কালিগঞ্জের উকশা, গোবিন্দপুরসহ সীমান্তবর্তী এলাকাগুলোতে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে ফ্যাসিস্টরা দেশে অনুপ্রবেশ করতে না পারে। প্রয়োজনে সীমান্ত পাহারার ব্যবস্থা করতে হবে। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
অন্যদিকে, সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলার পুরাতন ইসলামী ব্যাংকের সামনে থেকে বের হওয়া মশাল মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুরাতন ইসলামী ব্যাংকের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায় এবং তারা সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ড. শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহবায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায়, অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী গাজী, চম্পাফুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুজ্জামান খান সাইলু ও যুগ্ম সম্পাদক আবুল কালাম গাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল ইসলাম ওসমান, সাধারণ সম্পাদক মাস্টার শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান ছোটন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুর্শিদ আলী গাজী, আশাশুনি উপজেলা জাসাসের আহ্বায়ক মির্জা আসাদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহীন কবির এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, উপজেলা কৃষকদলের সদস্যসচিব আরিফুর রহমান ছোটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরিফুল ইসলাম, উপজেলা জাসাসের সদস্যসচিব মোস্তাফিজ, উপজেলা ছাত্রদলের জাকির ও নাসিম, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান হাসু এবং ভাড়াশিমলা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক রমজান আলী প্রমুখ।

মন্তব্য করুন