বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা

ডেস্ক রিপোর্ট: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরা জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হবি, জেলা বিএনপির সদস্য মাসুম বিল্লাহ সাহিন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাহমুদুল হাসান, জেলা মহিলা দলের আহ্বায়ক ফরিদা আক্তার বিউটি, জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জেলা তাঁতী দলের সভাপতি সাহরিয়ার রিপন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল কাফি, জেলা বাস্তহারা দলের সভাপতি সাইদুর রহমান পলাশ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা, নির্যাতন ও নানা বাধা-বিপত্তির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র, মানুষের অধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

বক্তারা আরও বলেন, দেশের যেকোনো সংকটময় মুহূর্তে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ প্রতিরোধে দল-মত নির্বিশেষে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্দিরে ১২১ কেজি স্বর্ণ দান, মূল্য ২৭৯ কোটি টাকা!

১

কালিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল

২

সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা, মানতে হবে যেসব নিয়ম

৩

সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা

৪

এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না

৫

শ্যামনগরে এগ্রোইকোলজি ও স্থানীয় নেতৃত্বভিত্তিক উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ

৬

মহাকাশে গেলেন প্রথম পাকিস্তানি, কেন এই দেশকে বেছে নিল চীন

৭

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু

৮

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে গোপন তথ্য

৯

আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

১০

বিনা খরচে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানালেন প্রধানমন্ত্রী

১১

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

১২

কাকশিয়ালী নদীর উত্তর কালিগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা

১৩

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

১৫

দাম বাড়ল সয়াবিন তেলের

১৬

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

১৭

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

১৮

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

১৯

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

২০
error: Content is protected !!