
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রূপালী বাংলাদেশ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক বেলাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রূপালী বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্য ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
আলোচনায় অংশ নেন সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরিদ হোসেন ময়না, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজিব, বাংলা নিউজের তানজির কচি, এনটিভির এস এম জিন্নাহ, যমুনা টিভির আকরামুল ইসলাম, সমকালের কিশোর কুমার, কালবেলার গাজী ফরহাদ, দৈনিক সাতনদীর আমিনুর রহমান, দৈনিক ভোরের চেতনার রমজান আলী প্রমুখ।
অনুষ্ঠানে রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিনকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বল্প সময়েই রূপালী বাংলাদেশ বস্তুনিষ্ঠ, সাহসী ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রান্তিক ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরার পাশাপাশি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে পত্রিকাটি শত বছর ধরে আলোর দিশারী হয়ে উঠুক- এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
সবশেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

মন্তব্য করুন