বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৬ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে জামায়াত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সভাপতির বক্তব্যে বলেন, দেশের মানুষ আশা করেছিল বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জুলাই চেতনার ভিত্তিতে ক্ষমতায় এসে বর্তমান সরকার জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং দেশকে ক্রমান্বয়ে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী চায়নি এত দ্রুত সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে, মিছিল করতে হবে। কিন্তু সরকারের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে না তুললে জনগণের অধিকার রক্ষা করা সম্ভব নয়। আজ প্রশ্ন হচ্ছে, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি বেড়েছে, নাকি কমেছে?

সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, অধ্যাপক গাজী সৈয়দ আলী, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারি হাবিবুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও তুফান মোড় হয়ে পুনরায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

১

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

২

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৩

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

৪

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

৫

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

৬

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

৭

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৮

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৯

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১০

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১১

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১২

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

১৪

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১৫

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১৬

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১৭

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৮

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৯

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

২০
error: Content is protected !!