বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করে শিশুদের জন্য দ্রুত, নিরাপদ ও শিশুবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধ এবং শিশুবান্ধব পুলিশি সেবা জোরদারে আয়োজিত অ্যাডভোকেসি সভায় এ আহ্বান জানানো হয়।

রাইটস যশোরের উদ্যোগে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এতে ২০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শিশু নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও যৌন শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে থানায় চাইল্ড হেল্প ডেস্ক কার্যকর রাখা জরুরি। ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকরা যেন নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য থানায় শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠান সঞ্চালনা, প্রকল্প উপস্থাপনা ও ওয়ার্কশপের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রাইটস যশোরের প্রজেক্ট অফিসার মো. আতিকুর রহমান আতিক। সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য ও প্রকল্পের সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরেন প্রজেক্ট অফিসার মো. সাইফুল ইসলাম।

সভায় জানানো হয়, রাইটস যশোর দ্য ফ্রিডম ফান্ডের সহযোগিতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে শেল্টার হোম স্থাপনের সুপারিশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

২

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

৩

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

৪

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

৫

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৬

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৭

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৮

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

৯

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

১০

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

১১

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১২

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১৩

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১৪

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১৫

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৬

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৭

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৮

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

১৯

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

২০
error: Content is protected !!