বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ অক্টোবর ২০২৫, ১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাশ করেনি সাতক্ষীরার ৩ কলেজের কেউ

ডেস্ক রিপোর্ট: এবারের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তিনটি কলেজসহ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেওয়া ২০টি কলেজ থেকে একজনও পরীক্ষার্থী পাশ করেননি।

যশোর বাের্ড জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামীয়া মহিলা কলেজ থেকে নয়জন, আখড়াখোলা আদর্শ কলেজ থেকে নয়জন এবং সাতক্ষীরা কমার্স কলেজ থেকে দুইজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাশ করতে পারেননি।

এছাড়া মেহেরপুরের গাংনী উপজেলার বিএন কলেজ থেকে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি একজনও।

একই অবস্থা খুলনার ডুমুরিয়া উপজেলার মডেল কলেজ, সদরের হোম ইকোনমিক্স কলেজ, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির, তেরখাদা উপজেলার আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের।

এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ডুমুরিয়া মডেল কলেজ থেকে একজন, সদরের হোম ইকোনমিক্স কলেজ থেকে একজন, পাইকগাছার কপিলমনি সহচারী বিদ্যা মন্দির থেকে পাঁচজন, তেরখাদার আর্দশ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করতে পারেননি।

অন্যদিকে, মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি কলেজ থেকে আটজন, রাওতারা এইচ এন সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, মোহাম্মদপুর উপজেলার কানাইনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস কলেজ থেকে নয়জন এবং বিরেন সিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এগারজন পরীক্ষার্থীয় অংশ নিয়েছিলেন। তাদের কেউই পাশ করতে পারেননি।

অনুরূপভাবে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সিংজোর গোপালপুর কলেজ ১৮ জন, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামীয়া মহিলা কলেজ নয়জন, আখড়াখোলা আদর্শ কলেজ থেকে নয়জন এবং সাতক্ষীরা কমার্স কলেজ থেকে দুইজন এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাশ করতে পারেননি।

শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় আরো রয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ (পরীক্ষার্থী সাতজন), চৌগাছা উপজেলার মাড়ুয়া ইউসুফ খান স্কুল অ্যান্ড কলেজ, (২৬ জন), অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়ন কলেজ (৭ জন), কেশবপুর উপজেলার বুরুলি স্কুল অ্যান্ড কলেজ (১০ জন), কুষ্টিয়া সদর উপজেলার আব্দুল গণি কলেজ (৪ জন), ঝিনাইদহ সদরের মুনুরিয়া স্কুল অ্যান্ড কলেজ (১৫ জন) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার মাকরাইল করিম কালেক সুলাইমান ইনস্টিটিউট (৩৫ জন)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, পাওয়া যাবে স্বাস্থ্য–শিক্ষাসহ সব সেবা

১০

সুন্দরবনের কোলে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

১৩

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

১৪

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

১৫

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৬

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

১৭

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

১৮

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

২০
error: Content is protected !!