বাংলাদেশ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৬ আগস্ট ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: সাতক্ষীরায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

ডেস্ক রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিন নেতাকে অব্যাহতি দিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। এছাড়া তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাতে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জেলা ছাত্রলীগের একটি দায়িত্বশীল সূত্র দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসাসূচক ফেসবুক স্ট্যাটাসের কারণে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করলেও বহিষ্কারাদেশে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, তালা উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাঈনুল ইসলাম মাসুম ও সীমান্ত আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশিক কবির।

এ বিষয়ে জানতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের সাথে মুঠোফোনে (০১৯১১০৭৩৫৭৪) যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে পূজামণ্ডপ পরিদর্শনে বিএন‌পি নেতা সৈয়দ ইফতেখার আলী

১

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

৩

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে কাজী আলাউদ্দীন

৪

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ

৫

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৬

দেবহাটায় যুবককে হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন ফজলুল হক আমিনী

৭

সচিবালয় যাচ্ছে শেরেবাংলা নগরে, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন

৮

আকাশে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

৯

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ

১০

হাবিবুল ইসলাম হাবিবের সাথে বাকশিস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১১

কেশবপুর প্রেসক্লাবের নতুন সদস্যদের পরিচিতি ও নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ

১২

সংকটে সুন্দরবন ও উপকূলের জীবন-জীবিকা

১৩

সুন্দরবন প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের মতবিনিময়

১৪

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

১৫

আমাদের হাত বেঁধে দিলে আপনার ক্ষতি হবে: সরকারকে নোয়াব সভাপতি

১৬

দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত

১৭

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার

১৮

দেশব্যাপী হত্যা, শিশু নির্যাতন, ধর্ষণ ও মব সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৯

খাঁচার ভিতর অচিন পাখি : লালন শাহের জীবন ও ভাবদর্শন || ‎তারিক ইসলাম

২০