
ডেস্ক রিপোর্ট: মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউপি সদস্য হারুন-অর-রশিদ, বিএনপি নেতা আলাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সমাজসেবক মেহেদী হাসান লাভলু, বিএনপি নেতা তাইফুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন