বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ নভেম্বর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২৬৫ জন ।  আর হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০৬ জনের।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামে ১ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৪৬ জন, রাজশাহীতে ১১, সিলেটে ১৬৩, চট্টগ্রামে ২৪৫ জন, বরিশালে ৭৫, ময়মনসিংহে ৫৬, খুলনায় ১০২ এবং রংপুরে ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৩৬ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় রূপালী বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

২

দাম বাড়ল সয়াবিন তেলের

৩

নারীদের ঐতিহ্যগত জ্ঞানকে তুলে ধরতে কুড়ানো শাকের মেলা ও রান্না প্রতিযোগিতা

৪

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

৫

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

৬

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

৭

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৮

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

৯

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

১০

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

১২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

১৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

১৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

১৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

২০
error: Content is protected !!