বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ নভেম্বর ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

বিনোদন ডেস্ক: এবার বাংলাদেশ থেকে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করেন সামিরা খান মাহি। তাকে স্বাগত জানাতে এসেছিলেন সাবেক মিস ইউনিভার্স মিথিলা

এবার বাংলাদেশ থেকে মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করেন সামিরা খান মাহি। তাকে স্বাগত জানাতে এসেছিলেন সাবেক মিস ইউনিভার্স মিথিলাছবি: ফেসবুক থেকে

বিশ্বের অন্যতম বড় সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সে বাংলাদেশের অংশগ্রহণের ইতিহাস খুব বেশি দিনের নয়। ২০১৯ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। এরপর কয়েক বছরের বিরতি পেরিয়ে ২০২৪ সালে আবারও আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেন একজন প্রতিযোগী। সব মিলিয়ে এখন পর্যন্ত চারবার মিস ইউনিভার্সের মূল আসরে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন চারজন। সর্বশেষ ২০২৬ সালে অংশ নেন অভিনেত্রী সামিরা খান মাহি। তবে এ আসরে টপ ৩০-এ জায়গা করে নিতে পেরেছেন একজন।

২০১৯ সালে প্রথমবার বাংলাদেশের হয়ে মিস ইউনিভার্সে অংশ নেন শিরিন আক্তার শিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আন্তর্জাতিক আসরে যাওয়ার সুযোগ পান তিনি। এরপর ২০২০ সালে তানজিয়া জামান মিথিলা মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেও করোনাকালীন ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। ফলে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্তও এই প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো

২০২৪ সালে আনিকা আলমের মাধ্যমে আবারও মিস ইউনিভার্সে ফেরে বাংলাদেশ। এরপর ২০২৫ সালে দেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। তাঁর হাত ধরেই মিস ইউনিভার্সের ইতিহাসে প্রথমবারের মতো টপ ৩০-এ জায়গা করে নেয় বাংলাদেশ। ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে এই সাফল্য পান তিনি। পাশাপাশি দর্শকদের ভোটেও এগিয়ে ছিলেন মিথিলা।

২০২৬ সালে বাংলাদেশের প্রতিনিধি হন সামিরা খান মাহি। ৮ নভেম্বর ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট পরেন তিনি। এরপর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম মিস ইউনিভার্সে অংশ নেন। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের প্রতিযোগী ছিলেন।

টপ ৩০–এ কীভাবে জায়গা হয়? মিস ইউনিভার্সের টপ ৩০-এ জায়গা পাওয়া শুধু দর্শকদের ভোটের ওপর নির্ভর করে না। প্রতিযোগিতার আগে কয়েকটি ধাপে বিচারকদের সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরতে হয় প্রতিযোগীদের। ২০২৬ সালের আসরে টপ ৩০ নির্বাচনের ক্ষেত্রে চারটি বিষয়কে আনুষ্ঠানিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচনা করা হয়েছিল। মিস ইউনিভার্সের সাইট থেকে জানা যায়, ব্যক্তিগত সাক্ষাৎকার, জাতীয় পোশাক, ইভনিং গাউন ও সাঁতারের পোশাক পর্ব। পাশাপাশি দর্শকদের ভোটে একজন প্রতিযোগীর সরাসরি টপ ৩০-এ যাওয়ার সুযোগ ছিল।

শুরু থেকেই মাহিকে ঘিরে বাংলাদেশের দর্শকদের প্রত্যাশাও ছিল। প্রতিযোগিতার শেষ পর্যায়ে পিপলস চয়েস ভোটে এগিয়ে ছিলেন তিনি। এই ভোটে বিজয়ী প্রতিযোগীর জন্য টপ ৩০-এ সরাসরি জায়গা পাওয়ার সুযোগ ছিল। কিন্তু মাহি পারেননি। ফাইনালের প্রায় এক ঘণ্টা আগে ভোটের শীর্ষস্থান হারান মাহি।

শেষ পর্যন্ত ইকুয়েডরের ডালিয়া বুকারাম পিপলস চয়েস ভোটে জয়ী হয়ে টপ ৩০-এ জায়গা করে নেন।২৫ নভেম্বর অনুষ্ঠিত এবারের চূড়ান্ত পর্বে মাহি টপ ৩০-এ জায়গা পাননি। ফলে সেমিফাইনালের আগেই শেষ হয় তাঁর মিস ইউনিভার্স-যাত্রা। এর আগে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া চার প্রতিযোগীর মধ্যে আন্তর্জাতিক মঞ্চে টপ ৩০-এ পৌঁছানোর কৃতিত্ব একমাত্র তানজিয়া জামান মিথিলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিলা থেকে মাহি, মিস ইউনিভার্সে বাংলাদেশের হয়ে সবচেয়ে দূরে গেছেন কে

১

ঝুঁকিতে বাঁকা ব্রিজ, আতঙ্কে দুই জেলার মানুষ!

২

গোপালগঞ্জে সন্দেহজনক মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ

৩

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

৪

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

৫

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

৬

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

৭

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

৮

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৯

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

১০

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

১১

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

১২

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১৩

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৪

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

১৫

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১৬

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১৭

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১৮

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৯

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

২০
error: Content is protected !!