বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৬ নভেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

ডেস্ক রিপোর্ট: ফ্যাশনে ভিন্নতা আনতে বরাবরই পছন্দ করেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। এবার গাঢ় সবুজের জমকালো পোশাক, সোনালি কারুকাজ আর খোলা ঢেউখেলানো চুলে ফিউশন সাজে রূপের আগুন ধরালেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার নতুন ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় কৌশানি। নিয়মিতই নিজের কাজের খবর, ব্যক্তিগত মুহূর্ত ও ফ্যাশনবিষয়ক ছবি ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। সম্প্রতি প্রকাশ করা ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’

ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। পোশাকজুড়ে সোনালি, রুপালি ও লালচে নকশার কারুকাজ সাজটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। ব্লাউজের অলংকারি নকশার পাশাপাশি কোমরের অংশে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজও নজর কেড়েছে। একই রঙের ওড়নায় সাজে এসেছে আভিজাত্যের ছোঁয়া।

খোলা ঢেউখেলানো বাদামি চুল, গলায় পাথরখচিত সোনালি গয়না, কানে ঝুলন্ত দুল আর আঙুলে আংটি- সব মিলিয়ে উৎসবমুখর সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে, কখনো পাশ ফিরে কিংবা পেছন থেকে ফিরে তাকানোর ভঙ্গিতে পোজ দিয়েছেন তিনি।
উষ্ণ আলো-আঁধারির আবহে তোলা ছবিগুলোতে পোশাকের পাশাপাশি কৌশানির মেকআপ ও চুলের সাজও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে পেছন ফিরে দাঁড়ানো ছবিতে পোশাকের নকশা ও লম্বা ঢেউখেলানো চুল আলাদা করে নজর কেড়েছে। সব মিলিয়ে নতুন এই ফিউশন সাজে নিজের ফ্যাশন-রুচির আরেকটি দিক তুলে ধরেছেন অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ব্যর্থতার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

১

পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, সন্দেহভাজনরা নজরদারিতে: সদর দপ্তর

২

খোলা চুল আর জমকালো সাজে রূপের আগুন ধরালেন কৌশানি

৩

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

৪

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

৫

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৬

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৭

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৮

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৯

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

১০

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

১২

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১৩

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১৪

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১৫

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৬

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৭

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৮

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৯

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

২০
error: Content is protected !!