বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় বন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, টেকসই ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহায়তায় সাতক্ষীরার শ্যামনগরে লিডার্সের ক্লাইমেট অ্যান্ড অ্যাডাপ্টেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা এই আহবান জানান।

২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত ‌‘উপকূলীয় প্রতিবেশ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের অধিকার সুরক্ষা’ শীর্ষক এই প্রশিক্ষণে স্থানীয় জনগোষ্ঠী, সরকারি কর্মকর্তা, কমিউনিটি সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

প্রশিক্ষণে সুন্দরবনের জীববৈচিত্র্য, বন নির্ভর মানুষের জীবন-জীবিকা, উপকূলীয় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম বন সংরক্ষণ ও সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) কার্যকারিতা, কমিউনিটি প্যাট্রোলিং এবং গ্রাম সংরক্ষণ ফোরামের (ভিসিএফ) ভূমিকা তুলে ধরেন।

তিনি বলেন, সুন্দরবন ও উপকূলীয় প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বননির্ভর মানুষের সম্পৃক্ততা ছাড়া বন সংরক্ষণের উদ্যোগ দীর্ঘমেয়াদে কার্যকর করা কঠিন। এ জন্য স্থানীয় পর্যায়ের কমিটিগুলোকে সক্রিয় ও কার্যকর করতে হবে।

এ সময় অংশগ্রহণকারীরা সিএমসি ও ভিসিএফের কার্যক্রমে সীমাবদ্ধতা, অর্থায়নের সংকট, কমিটির নিষ্ক্রিয়তা এবং বননির্ভর মানুষের নানা সমস্যার কথা তুলে ধরেন।

‘আইনগত কাঠামোর মাধ্যমে পরিবেশগত অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সেশনে বেলার আইন সমন্বয়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. হাসানুল বান্না পরিবেশগত অধিকার, সাংবিধানিক ও আইনগত সুরক্ষা এবং নাগরিকদের আইনগত প্রতিকার পাওয়ার বিভিন্ন দিক আলোচনা করেন। অন্যদিকে, ‘অন্তর্ভুক্তিমূলক সুশাসন’ শীর্ষক সেশনে বেলার রুমানা আফরোজ দীপ্তি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক সুশাসনের গুরুত্ব তুলে ধরেন।

প্রশিক্ষণে পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক মো. আশরাফ আলী, শ্যামনগর উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্লাহ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মজিবুর রহমান নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন সরকারি দপ্তরের কাছে স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন এবং অভিযোগ দায়ের ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করেন।

এ ছাড়া সুন্দরবন পর্যটন, অভয়ারণ্য ও অভয়াশ্রমের পার্থক্য, পর্যটন ব্যবস্থাপনা, নৌযানের নিরাপত্তা, পর্যটনসংশ্লিষ্ট পেশাজীবীদের মধ্যে বিরোধ নিরসন এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়।

প্রশিক্ষণে বেলার খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, ঢাকা কার্যালয়ের সিনিয়র রিসার্চ অফিসার রাইসুল হাসান, খুলনা কার্যালয়ের রিসার্চ অফিসার শাফায়াত উল্লাহ এবং ঢাকা কার্যালয়ের অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন অফিসার মোহাম্মদ সামি রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

২

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

৩

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

৪

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

৫

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

৬

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

৭

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

৮

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

৯

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

১০

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

১১

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

১২

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১৩

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১৪

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১৫

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

১৬

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

১৭

চায়ের কাপে ঝড়/ধুলিহরে চেয়ারম্যান পদে আলোচনায় ৪ প্রার্থী

১৮

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

১৯

গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

২০
error: Content is protected !!