বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৫ নভেম্বর ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

ডেস্ক রিপোর্ট: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। আগামী ১৮ ডিসেম্বর অভিন্ন প্রশ্নপত্রে এ দুই কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৬-২০২৭’-এ ভর্তির যোগ্যতা, পরীক্ষার নম্বর বণ্টন, পাস নম্বর ও আবেদনপ্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সম্মিলিতভাবে ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫ থাকতে হবে।

তবে পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপজাতীয় এবং পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুই পরীক্ষায় সম্মিলিত ন্যূনতম জিপিএ ৮ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞানে গ্রেড পয়েন্ট কমপক্ষে ৩ থাকতে হবে।

ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা এবং ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী প্রার্থীদের জন্য ইংরেজি প্রশ্নপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে।

যেভাবে হবে ভর্তি পরীক্ষা

নীতিমালা অনুযায়ী, এইচএসসি বা সমমানের সিলেবাস অনুসারে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় ১০০টি প্রশ্নের বিপরীতে মোট নম্বর থাকবে ১০০। সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন হলো—

– জীববিজ্ঞান: ৩০
– রসায়ন: ২৫
– পদার্থবিজ্ঞান: ১৫
– ইংরেজি: ১৫
– সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন: ১৫

প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে। ভর্তি পরীক্ষায় ৪০ নম্বরের কম পেলে প্রার্থীকে অকৃতকার্য বলে গণ্য করা হবে।

আবেদন ও পছন্দক্রম পরিবর্তনের সুযোগ

ভর্তির আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। একজন প্রার্থী কেবল একবার আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার পর প্রয়োজনে সর্বোচ্চ দুইবার পছন্দক্রম পরিবর্তনের সুযোগ পাবেন।

এ ছাড়া ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল অথবা বিদেশি শিক্ষাব্যবস্থায় উত্তীর্ণ প্রার্থীদের নম্বরপত্র স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সমন্বয় করবে।

মেধাস্কোর যেভাবে নির্ধারণ হবে

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ৮ গুণ এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার জিপিএর ১২ গুণ যোগ করে মেধাস্কোর নির্ধারণ করা হবে।

তবে ২০২৫ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মোট নম্বর থেকে ৩ নম্বর বাদ যাবে। অন্যদিকে, আগের শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।

নতুন নীতিমালার মাধ্যমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তির যোগ্যতা ও পরীক্ষার পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

৩

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

৪

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

৫

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

৬

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

৭

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

৮

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

৯

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

১০

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১১

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১২

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

১৩

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

১৪

চায়ের কাপে ঝড়/ধুলিহরে চেয়ারম্যান পদে আলোচনায় ৪ প্রার্থী

১৫

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

১৬

গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

১৭

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন

১৯

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

২০
error: Content is protected !!