বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

ডেস্ক রিপোর্ট: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭-এ কুষ্টিয়া জেলা দলকে ৭৮ রানে হারিয়েছে সাতক্ষীরা জেলা অনূর্ধ্ব-১৮ দল।

বুধবার (২৫ নভেম্বর) খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে সাতক্ষীরা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে তানভীর হাসান ১১৭ বলে ২ চার ও ৫ ছক্কায় অপরাজিত ৮৩ রান করেন। এছাড়া মো. সালমান আফ্রিদি ৪৮, তানভীর রহমান অপরাজিত ২৪ এবং অধিনায়ক আরবাজ ইসলাম ১৬ রান করেন।

জবাবে ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কুষ্টিয়া ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তাসকিন হোসেন ৩৭ ও জুবায়ের ২৯ রান করেন।

সাতক্ষীরার হয়ে হাসিনুল বান্না ১৯ রানে ৩টি এবং তামিম ইকবাল ১১ রানে ২টি উইকেট নেন। এছাড়া আজনাত আব্দুল্লাহ, ফাহিম হাসান আর্কো, হাসিবুর রহমান ও তানভীর হাসান একটি করে উইকেট লাভ করেন।

ব্যাট হাতে অপরাজিত ৮৩ রান ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হন সাতক্ষীরার তানভীর হাসান।

দলের সঙ্গে আছেন প্রধান প্রশিক্ষক মুফাচ্ছিনুল ইসলাম তপু, সহকারী প্রশিক্ষক ফজলুল করিম ও ম্যানেজার মো. আলতাফ হোসেন।

এদিকে, এই জয় অর্জনে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

১

এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

২

পোশাকশ্রমিকদের বেতন বাড়ল সর্বোচ্চ ৪৩ শতাংশ, নতুন কাঠামো জানালেন উপদেষ্টা

৩

নৈরাজ্যের প্রতিবাদে আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

৪

ইনিংস ও ২১৯ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

৫

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

৬

সাত জেলায় নতুন পুলিশ সুপার, একাধিক কর্মকর্তার রদবদল

৭

কুষ্টিয়াকে ৭৮ রানে হারিয়ে সাতক্ষীরা অনূর্ধ্ব-১৮ দলের জয়

৮

সাতক্ষীরায় ৩ সাংবাদিকের উপর মবের প্রতিবাদে মানববন্ধন

৯

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইকে মৃত্যুদণ্ডের আদেশ

১০

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

১১

৮ কোটি ভোট পেয়েও হেরে গেলেন মাহি

১২

সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

১৩

চায়ের কাপে ঝড়/ধুলিহরে চেয়ারম্যান পদে আলোচনায় ৪ প্রার্থী

১৪

ইউএনওদের নিয়ে সম্মেলন ১ ডিসেম্বর

১৫

গোপালগঞ্জে সহিংসতা : গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন

১৬

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

নেত্রকোণায় ইউএনও কার্যালয়ে আগুন

১৮

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১৯

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২০
error: Content is protected !!