বাংলাদেশ, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৪ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

স্পোর্টস ডেস্ক: জোহানেসবার্গে এই বাংলাদেশই কি বিপদে পড়েও ঘুরে দাঁড়িয়ে চারশ রান করেছিল? সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে তাদের ব্যাটিং বিভীষিকার পর তা বিশ্বাস করতে কষ্ট হওয়ারই কথা। মাত্র ৯১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ছন্নছাড়া ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ প্রথম দিনেই হারিয়েছে সফরকারীরা। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে ভরাডুবি হয়েছে তাদের।

ইনজুরি থেকে ফিরে ছয় ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে প্রোটিয়া পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন আনরিখ নর্কিয়ে। কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনও নিয়েছেন তিনটি করে উইকেট। নর্কিয়ে জানালেন, তিনি ও তার সতীর্থ ফাস্ট বোলাররা টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে সহজ পথেই এগিয়েছেন।

নর্কিয়ে বললেন, ‘এখন পর্যন্ত উইকেট ধীরগতির ছিল, আশা করি সামনে আরও দ্রুতগতির হবে। তারা যেন খেলে, আমরা সেভাবেই বল করতে চেষ্টা করেছি। আমরা চেয়েছিলাম তারা যেন সামনে এগিয়ে এসে খেলে।’

তিনি আরও বললেন, ‘পিচের কন্ডিশন অনুকূলে থাকলেও তার সঙ্গে মানিয়ে নেওয়া সবসময় সহজ নয়। কিন্তু আমাদের আসল চেষ্টা ছিল ছন্দ ধরে রেখে এগিয়ে যাওয়া। আমরা সবকিছু সহজ রাখতে চেষ্টা করেছি।’

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টার কথা বললেন এই পেসার, ‘আপনাকে যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে এবং ম্যাচ যত এগোবে, উইকেট যত দ্রুতগতির হবে কিংবা পরিস্থিতি অনুযায়ী যাই ঘটুক না কেন, আপনাকে যতখানি সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে।’ দলের কৌশল সম্পর্কে নর্কিয়ে বললেন, ‘শুধুমাত্র পারিপার্শ্বিক অবস্থার দৃষ্টিকোণ থেকে আমাদের চেষ্টা ছিল যতক্ষণ সম্ভব সঠিক জায়গায় বল রাখা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদে অন্যের পাশে দাঁড়ানোর অমূল্য প্রতিদান

১

শরীরে ট্যাটু, অজু হবে?

২

প্রথিতযশা সাংবাদিক আবুল কালাম আজাদের ৬০তম জন্মদিন আজ

৩

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

৪

মারা গেছেন অভিনেতা সোহেল খান

৫

১৬ ডিসেম্বর হাসিনার ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬

রয়টার্সের প্রতিবেদন/১৬ ডিসেম্বর সরকারি বিমানে বাংলাদেশে ফিরেতে চান শেখ হাসিনা

৭

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

সাতসকালে পরপর দুইবার ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

৯

সাতক্ষীরায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

১০

কালিগঞ্জে হাতে-কলমে জলবায়ু সহনশীল চাষাবাদের পাঠ

১১

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

১২

সাংবাদিক বিলাল হোসেনের উপর হামলার ঘটনায় সুন্দরবন প্রেসক্লাবের নিন্দা

১৩

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১৪

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

১৫

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

১৭

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

১৮

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

১৯

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

২০
error: Content is protected !!