
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে কবির হোসেন নামে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২২ নভেম্বর) রাতে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়।
আটক কবির হোসেন জেলার তালা উপজেলার মদনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজারবাগান এলাকার এক যুক্তরাষ্ট্রপ্রবাসীর বাড়িতে অবস্থান করছিলেন কবির। এ সময় তার পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে তিনি কী উদ্দেশ্যে পুলিশের এসআই পরিচয় ব্যবহার করছিলেন, তা জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কবির হোসেনের বিরুদ্ধে মিথ্যা পরিচয় ব্যবহার ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন