
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটী গ্রামের মৃত জিয়াদ আলীর স্ত্রী অসুস্থ রিজিয়া পারভীনের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ রিজিয়া পারভীনের বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের সভাপতি তামিম আল আরাফাত, সাধারণ সম্পাদক মাহবুব আলম, অর্থ সম্পাদক শেখ শোয়াইব আক্তার (সাদিদ), দপ্তর সম্পাদক শামীম আজাদ, সহ-ক্রীড়া সম্পাদক শেখ আনজিল হোসেন ও সদস্য শেখ সাব্বির হোসেন।
এ সময় তাঁরা অসুস্থ রিজিয়া পারভীনের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্তব্য করুন