
সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইড’র সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা জেলার এসিড সারভাইভর নারী-পুরুষ, উন্নয়ন কর্মী, সাংবাদিক, সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তা ও সুধিজন অংশগ্রহণ করেন।
স্বদেশ’র নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, মুফতি আখতারুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যান ব্যানার্জি, এম কামরুজ্জামান, শরীফুল্লাহ কায়সার সুমন, গোলাম সরোয়ার, এসিড সারভাইভর আসমা খাতুন, গঙ্গা দাসী, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, ডিবিসি টিভির বেলাল হোসেন ও উন্নয়ন কর্মী সাকিবুর রহমান বাবলা।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এসবিজিএন এর প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।
সভায় প্রধান অতিথি বলেন, এসিড আক্রান্ত মানুষ অত্যন্ত সাহসী, তারা জানে কিভাবে প্রতিকূলতাকে জয় করতে হয়। তিনি ক্ষতিগ্রস্ত সকল এসিড সারভাইভর এর তালিকা প্রদান করতে স্বদেশ পরিচালককে অনুরোধ করেন এবং সকলপ্রকার সরকারি সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, এসিড আক্রান্তরা আমাদেরই সমাজে অংশ। তাদেরকে বাদ দিয়ে কোন উন্নয়ন টেকসই হবে না। সমাজে যাতে আর কেউ ব্যক্তি এসিড সন্ত্রাসের শিকার না হয় সেবিষয়ে সতর্ক থাকতে হবে। এসিড আক্রান্তদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন