
বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি অ্যাডভোকেট মাসুদুল আলম দোহাকে সভাপতি এবং অ্যাডভোকেট ইব্রাহিম খলিলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট জি.এম. মুনসুর রহমান ও অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল; যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফুয়াদ হাবীব টিটন; সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট স্বপন কুমার মণ্ডল (স্বপন); কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুস সাত্তার; সাহিত্য ও লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (খোকন); দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান; প্রচার সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম শাওন; ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলীম; সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট শফিউল আযম; সদস্য যথাক্রমে অ্যাডভোকেট মো. ফারুক হোসেন ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-মামুন।
এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পি.পি.), সরকারি কৌশলী জিপি, অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট এম. আজিবর রহমান ও অ্যাডভোকেট চঞ্চল কুমার ঘোষ।

মন্তব্য করুন