বাংলাদেশ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৬, ৮:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

শ্যামনগর প্রতিনিধি: মেয়েরা এসে বলে, ‘আব্বু, ১০ টাকা দাও।’ সামান্য এই টাকাটুকুও আজ তাদের হাতে তুলে দিতে পারেন না জেলে আবুল কালাম। কথাটা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। তিন মেয়ের বাবার কাঁধে সংসারের ভার, অথচ প্রায় দুই মাস ধরে সুন্দরবনে যেতে না পারায় আয় বন্ধ।

শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মানববন্ধনে দাঁড়িয়ে এ কথা বলেন দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরা জেলে আবুল কালাম। তাঁর সঙ্গে সেখানে ছিলেন প্রায় ১০০টি নৌকার মাঝি ও জেলে পরিবারের সদস্যরা।

তাঁদের দাবি, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে তাঁরা নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া ধরতে পারেন।

জেলেরা জানান, সুন্দরবনের ওপরই তাঁদের জীবন-জীবিকা নির্ভর করে। কিন্তু বনদস্যুদের হুমকি ও নিরাপত্তাহীনতার কারণে প্রায় দুই মাস ধরে অনেক জেলে বনে যেতে পারছেন না। এতে পরিবারগুলোতে দেখা দিয়েছে খাদ্যসংকট।

এই সংকটের ভার একজন জেলে মহাজনের কাঁধে কতটা, তা বোঝা যায় আরিফুল ইসলামের কথায়।

তিনি সাধারণত ২৫ জন জেলেকে নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যান। ওই ২৫ জন ও তাঁদের পরিবারের সদস্যরা তাঁর ওপর নির্ভরশীল।

আরিফুল বলেন, আজ সকালে আমার বাচ্চা না খেয়ে কান্নাকাটি করেছে। আমার সঙ্গে থাকা ২৫ জনের প্রত্যেকের পরিবারে তিন-চারটি করে সন্তান আছে। তারা না খেয়ে থাকলে আমরা কী করব? সরকার দ্রুত ব্যবস্থা নেবে, এটাই আশা করি।

তাঁর অভিযোগ, সুন্দরবন থেকে বনদস্যুরা ফোন করে ভয় দেখাচ্ছে, বনে যেতে নিষেধ করছে। বনদস্যু নির্মূলের দাবির আন্দোলনে অংশ নেওয়ার পরও ফোনে হুমকি আসছে বলে দাবি করেন তিনি।

জেলে ওমর ফারুকের কণ্ঠেও একই হাহাকার। তিনি বলেন, ‘আমি সকালে খাইনি। এখনো বাড়িতে রান্না হয়নি। সুন্দরবনে যেতে না পারলে আমরা কীভাবে বাঁচব? মাছ-কাঁকড়া ধরেই আমাদের সংসার চলে।

সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, বিভিন্ন শহরে মানববন্ধন ও মিছিল হলে সরকার তা দেখে। কিন্তু আমরা সুন্দরবননির্ভর মানুষ যখন মানববন্ধন করছি, আমাদের এই কষ্ট কি সরকার দেখছে না?

মানববন্ধনে বনদস্যু নির্মূল কমিটির সদস্য আশিকুর রহমান অভিযোগ করেন, রাসমেলায় পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগ ও প্রশাসন বিশেষ নজরদারি ও টহলের ব্যবস্থা করে। কিন্তু সুন্দরবননির্ভর জেলে-বাওয়ালিদের নিরাপত্তায় একই উদ্যোগ নেই।

তিনি প্রশ্ন তোলেন, যাঁরা দীর্ঘদিন ধরে বাপ-দাদার পেশা হিসেবে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করেন, তাঁদের নিরাপত্তার বিষয়ে বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন নীরব? বনদস্যুদের হাতে জেলে আটক থাকার অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে তাঁদের উদ্ধারের দাবিও জানান তিনি।

মানববন্ধনে বক্তারা সুন্দরবনে দ্রুত অভিযান পরিচালনা, বনদস্যুদের অপতৎপরতা বন্ধ, জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত এবং নিরাপদে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ তৈরির দাবি জানান। ঝড়-বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানান আবুল কালাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১

তৌহিদুর রহমান ডাবলু গ্রেপ্তার

২

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

৩

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

৪

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

৫

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

৬

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

৭

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

৮

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

৯

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১০

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১১

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১২

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

১৩

কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৪

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৫

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

১৮

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৯

ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দহকুলা চ্যাম্পিয়ন

২০