বাংলাদেশ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

আশাশুনি প্রতিনিধি: সংস্কারের অভাবে আশাশুনি উপজেলার বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরম আকার করেছে। সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি পরিণত হচ্ছে মরণফাঁদে।

জানা গেছে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্তের পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো কাজ শুরু হয়নি।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ইট-খোয়া বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও সড়ক দেবে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো বোঝার উপায় থাকছে না। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহন চালকরা। রিকশা, ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ঝুঁকি এড়াতে অনেক চালক মূল সড়ক ছেড়ে গ্রামের বিকল্প ছোট রাস্তা ব্যবহার করছেন।
গুরুত্বপূর্ণ এ সড়কের এমন বেহাল অবস্থায় শুধু যাতায়াতেই নয়, স্থানীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষিপণ্য ও অন্যান্য উৎপাদিত মালামাল বাজারে পরিবহনে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগী পরিবহনসহ দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। জরাজীর্ণ রাস্তার কারণে অনেকেই এখন বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতের খরচ ও ভোগান্তি দুটোই বেড়েছে। দ্রুত সড়কটি সংস্কার করা জরুরি।

গাড়িচালক ইমন রাজা বলেন, প্রতিদিন দুই-তিনবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলাচল করি। রাস্তার বিভিন্ন স্থানে গভীর গর্ত ও দেবে যাওয়ার কারণে গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় বাধ্য হয়ে বিকল্প পথে যেতে হয়।

এ বিষয়ে আশাশুনি উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক এবং আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। বুধহাটা-পাইথালী সড়কের কাজও শুরু করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১

তৌহিদুর রহমান ডাবলু গ্রেপ্তার

২

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

৩

টানা বৃষ্টিতে ফসলের ব‍্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

৪

সংস্কারের অভাবে বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে

৫

কালিগঞ্জ প্রেসক্লাবে ৪ আইন কর্মকর্তাকে সংবর্ধনা

৬

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

৭

পাবনায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

৮

বৈশাখী টিভিতে মব, প্রধান সম্পাদক গ্রেফতার

৯

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী

১০

শেখ হাসিনাকে নিয়ে এবার পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

১১

ইউপি ভোট: প্রার্থিতা বাতিলে ক্ষমতা বাড়ল ইসির

১২

সাজেকে সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

১৩

কালিগঞ্জে নিজ মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৪

বায়তুল মোকাররমের সাবেক খতিবের মুক্তি দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৫

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ৬০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

১৮

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৯

ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দহকুলা চ্যাম্পিয়ন

২০