বাংলাদেশ, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ নভেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

ডেস্ক রিপোর্ট: শীত মানেই শুধু লেপ-কম্বল আর গরম পানীয়ে চুমুক দিয়ে আরাম উপভোগ নয়। ঠাণ্ডা যত বাড়ে, ততই নীরবে বেড়ে যেতে পারে রক্তচাপ। অনেক ক্ষেত্রেই তা টেরও পাবেন না। ঠাণ্ডার সময়ে প্রেশার বেড়ে যাওয়ার এই বিষয়টিকে অনেকেই হালকাভাবে নেন। কিন্তু যাদের আগে থেকেই উচ্চরক্তচাপ, হার্টের সমস্যা রয়েছে, কিংবা যাদের বয়স বেশি, তাদের জন্য শীতের এই সময়টা হতে পারে সবচেয়ে ঝুঁকির।

কেন প্রেশার বাড়ে?
ঠাণ্ডায় শরীরের রক্তনালিগুলি সংকুচিত হয়ে যায়। শরীর ভিতর থেকে গরম রাখতে চায়, তাই রক্তনালি সরু হয়ে রক্ত চলাচলের উপর চাপ বাড়ায়। ফলে প্রেশার বেড়ে যায়। তার উপর শীতে পানি কম খাওয়া হয়। এই মৌসুমে মাঝেমধ্যেই একটু বেশি লবণ-তেল-মশলাদার খাবার খাওয়া হয়, হাঁটাচলা কমে যায়। এই সবকিছু মিলিয়ে প্রেশার বাড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই ঠাণ্ডা পানিতে মুখ ধোয়া, খালি গায়ে বারান্দায় যাওয়া, বা হঠাৎ ঠাণ্ডা হাওয়ায় বেরিয়ে পড়া— এই ছোট ছোট অভ্যাসগুলোই অনেক সময়ে প্রেশার হঠাৎ বাড়িয়ে দেয়।

কারা বেশি সাবধান থাকবেন?
যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে, যাদের ডায়াবেটিকস আছে, যারা বয়স্ক মানুষ, যারা নিয়মিত প্রেশারের ওষুধ খান— তাদের শীতের সকালে হঠাৎ প্রেশার বেড়ে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় বলে চিকিৎসকরা বার বার সতর্ক করেন।

শীতে প্রেশার ঠিক রাখতে কী করবেন?
১. শীতে সপ্তাহে অন্তত ২-৩ দিন সকালে প্রেশার মেপে লিখে রাখুন। হঠাৎ বাড়লে বুঝতে পারবেন।

২. শীতে ভাল লাগছে বলে নিজে থেকে প্রেশারের ওষুধ বন্ধ করবেন না। ডোজ বদলাতে হলে ডাক্তারের সঙ্গে কথা বলুন।

৩. সকালে উঠে সঙ্গে সঙ্গে ঠাণ্ডায় বের হবেন না। শীতের কাপড়, টুপি, মাফলার পরে নিন। ঘরের ভিতরেই একটু হাঁটাচলা করে শরীর গরম করে তারপর বাইরে যান।

৪. অতিরিক্ত লবণ, আচার, পাঁপড় এড়িয়ে চলুন। শীত বলে পানি কম খাবেন না। পর্যাপ্ত পানি খাওয়া জরুরি।

৫. রোদ উঠলে হাঁটুন। সকালে কনকনে ঠাণ্ডায় হাঁটতে না গিয়ে একটু বেলা করে হাঁটাই ভাল।

প্রেশার এমন এক রোগ, যার কোনও লক্ষণ থাকে না। তাই শীতের আরাম নিতে গিয়ে শরীরের দেওয়া বিপদের সংকেতগুলোকে অবহেলা করবেন না। মাথা ঘোরা, ঘাড় ব্যথা, বুকে চাপ, অতিরিক্ত ক্লান্তি লাগলে সঙ্গে সঙ্গে প্রেশার মাপুন আর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।

সূত্র: আনন্দবাজার

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে আ’লীগের সাবেক এমপি মুক্তির বাড়িসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

১

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

২

শীতকালে কেন বেড়ে যায় রক্তচাপ? কারণ ও প্রতিকার

৩

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

৪

ব্রহ্মরাজপুরে ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে দহকুলা চ্যাম্পিয়ন

৫

ইউএনও অর্ণব দত্তকে জনতা ব্যাংকের বিদায় সংবর্ধনা

৬

কালিগঞ্জে শিক্ষকের বাড়িতে ডাকাতির পর লুট হওয়া মোবাইল থেকে হুমকি, আতঙ্কে পরিবার

৭

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

৮

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

৯

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

১০

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

১১

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

১২

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

১৩

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

১৪

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

১৫

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৬

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১৭

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১৮

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১৯

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

২০