বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে।’ তিনি বলেন, ‘আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নেন আইজিপি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি আলী হোসেন বলেন, ‘আমি মনে করি, আপনারা (গোপালগঞ্জবাসী) শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করবেন; এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন।’

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপি বলেন, ‘সার্বিক পরিস্থিতি আজকে পর্যন্ত অনেক ভালো দেখছি। আগামী দিনেও ভালো থাকবে।’ স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে শান্তিপ্রিয় মানুষগুলো যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নিন। (অশান্তি তৈরি করে) এমন (লোকজনের) সংখ্যা খুব বেশি নয়।’

পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শুরুর বিষয়ে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান বলেন, ‘এই থানা কাদের জন্য? আপনাদের জন্য, জনগণের জন্য। আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে এরা (পুলিশ) কাজ কীভাবে করবে? আপনারা যদি… পুলিশকে সহযোগিতা না করেন, তাহলে তো এরা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান পুলিশের দরকার নাই, আপনাদের আইনশৃঙ্খলা আপনাদের মেইনটেইন করতে হবে।’

সাম্প্রতিক সহিংতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কোনো অভিযান পরিচালনা করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আসল কথা হলো জনগণ যেটা চাইবে, সেটাই সরকার সিদ্ধান্ত নেবে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পুলিশপ্রধান বলেন, ‘সে ক্ষেত্রে আগেও আপনারা দেখেছেন, অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, পরিণতি কী হয়। আপনাদের (আন্দোলনকারীদের) প্রতি আমাদের যেন স্ট্রিক্ট (কঠোর) অবস্থানে যাওয়া না লাগে।’

এর আগে সাম্প্রতিক সহিংসতার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি আলী হোসেন ফকির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ডিজি ফারুক আহমেদ।

এরপর গোপালগঞ্জ পুলিশ লাইনসে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন আইজিপি আলী হোসেন। সেখানে থেকে শহরের সার্কিট হাউসে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করেন পুলিশপ্রধান, বিজিবি ও এসআরবি ডিজি। এতে গোপালগঞ্জ ছাড়াও বাগেরহাট, নড়াইল, ফরিদপুরসহ আশপাশের জেলার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ পুলিশ, বিজিবি ও এসআরবির কর্মকর্তারা অংশ নেন।

এ ছাড়া সকালে ঢাকা থেকে গোপালগঞ্জ শহরে আসার পথে পুলিশপ্রধান, বিজিবি ও এসআরবির ডিজি পুড়িয়ে দেওয়া মুকসুদপুর থানা পরিদর্শন করেন। তবে বিকেল পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে যাননি।

সূত্র: প্রথমআলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত

১

কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো মহিষ

২

আপনারা যদি থানা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে: গোপালগঞ্জে আইজিপি

৩

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

৪

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব || ‎তারিক ইসলাম

৫

রাস পূজা ঘিরে সুন্দরবনে নিরাপত্তা বেষ্টনী, মাঠে একাধিক টিম

৬

কালিগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া অনুষ্ঠান

৭

সাংবাদিক বিলালের বাবাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

৮

সাতক্ষীরায় বিশ্ব পাইলস দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৯

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১০

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

১১

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

১২

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১৪

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

১৫

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

১৬

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

১৭

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

১৮

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১৯

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

২০