
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা মডেল মসজিদে উপজেলা বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে।
উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, সেলিম রেজা লাকি, মেছের আলী সানা, মনিরুল ইসলাম মন্টু ও আনারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম।
অনুরূপভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বিকালে পৌরসভার সরল বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ৩নং ওয়ার্ড বিএনপি।
৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, যুবদল নেতা আজহারুল ইসলাম, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল সরদার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ শওকত হোসেন, সিরাজুল ইসলাম, মোঃ তোরাব আলী ও লুৎফর রহমান।
উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ, আমজাদ হোসেন, মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম, মোস্তফা গাজী, হাশেম আলী, মোহাম্মদ গোলদার, সামাদ গোলদার, শাহদাৎ ফকির প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আল মামুন গাজী।
অনুষ্ঠান শেষে সারাদেশে আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন