
ডেস্ক রিপোর্ট: খামার থেকে কিনে গাড়িতে তোলার সময় একটি মহিষ দৌড়ে পালিয়ে যায়। পরে মহিষটা আর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ের জনি বিফ হাউজের মালিক মাংস ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম জনি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বলাডাঙ্গা গ্রামের খামারী ইসারাত আলীর খামার থেকে ৪টি বড় মহিষ ক্রয় করেন। মহিষগুলো গাড়িতে তোলার সময় একটি বড় মহিষ দৌড়ে পালিয়ে যায়। এসময় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মহিষটির আর সন্ধান পাওয়া যায়নি।
জনি বিফ হাউজের মালিক মাংস ব্যবসায়ী মোঃ আজহারুল ইসলাম জনি জানান, দৌড়ে পালিয়ে যাওয়া মহিষটির সন্ধান দিতে পারলে সন্ধান দাতাকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। মহিষটির সন্ধান পেলে 01711-222418 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন