বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
২০ নভেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের জয়টা আগে থেকেই অনেকটা নিশ্চিত ছিল। তৃতীয় দিনে লঙ্কানদের প্রতিরোধ স্রেফ অপেক্ষাটা বাড়িয়েছে এই যা। তবে চতুর্থ দিনের শুরুতেই সেই কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে পাকিস্তান। আট উইকেটের এই জয়ে সিরিজটাও নিজেদের করে নিয়েছে তারা।

শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষ করেছিল ৯ উইকেট খুইয়ে, ৩০৯ রান নিয়ে। সেই শেষ উইকেটটা তুলে নিতে পাকিস্তানের লেগেছে মাত্র দুই ওভার, এই সময়ে লঙ্কানরা যোগ করেছে আর মাত্র ৭ রান। এরপর ৯০ রানের লক্ষ্য ছুঁতে পাকিস্তানের সময় লেগেছে ১৩ ওভার।

রান তাড়া করতে নেমে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান করেন আরেক পেসার আমের জামাল। চার নম্বরে নেমে তিনি ২২ বলে ৩টি চার আর একটি ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন। জামাল ব্যাটিংয়ের আগে বল হাতেও দারুণ ছিলেন। প্রথম ইনিংসে তিনি তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসেও নেন তিনটি।

ছোট লক্ষ্যে আজান আওয়াইসও কার্যকরি ইনিংস খেলেছেন। তিনি ৩৬ বলে অপরাজিত ৩২ রান করেন। মারেন পাঁচটি চার।

চতুর্থ দিনে শ্রীলঙ্কার যা কিছু ভালো, তা এসেছে ওপেনিং পেসারদের হাত ধরে। লাহিরু কুমারা তাঁর তৃতীয় ওভারে বোল্ড করেন তায়েব আরিফকে। পরের ওভারেই আসিথা ফার্নান্দো মোহাম্মদ তাহাকে এলবিডব্লিউ করেন। তবে আমের জামাল আর আজান মিলে জয়টা সহজেই তুলে নেন এরপর।

রাওয়ালপিন্ডিতে এই টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯৮ রানে। জবাবে পাকিস্তান করে ৩২৫ রান। দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করে ৩১৬ রান। এতে রথনায়াকে অপরাজিত ৬৬, দিনুশা ৫৪ ও মেন্ডিস ৫৩ রান করেন। আব্বাস আর জামাল তুলে নেন ৩টি করে উইকেট। এরপর অনায়াসেই পাকিস্তান জয় তুলে নেয়।

এর ফলে শ্রীলঙ্কা টানা ছয় টেস্টে জয়হীন থাকল। ১২ মাস বিরতির পর জুনে তারা টেস্টে ফিরেছিল। অন্যদিকে পাকিস্তান পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জ হানাদারমুক্ত দিবস উদযাপন

১

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

২

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে অগ্নিসংযোগ

৩

হাইকমিশনে পাঠানো হাসিনার চিঠির স্বাক্ষর জাল, যেভাবে ধরা পড়ল

৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

৫

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

৬

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

৭

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

৮

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

৯

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

১০

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

১১

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

১২

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

১৩

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১৪

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১৫

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

১৬

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১৭

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

১৮

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৯

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

২০