
আশাশুনি প্রতিনিধি: গ্রামীণ ব্যাংক সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল শাখার মূল ফটকের সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টির চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-কর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।
ব্যাংকের নাইট গার্ড আব্দুস সালাম গাজী বলেন, রাত ১টার দিকে মোটরসাইকেলে দুই তিনজন যুবক এসে মূল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন