বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছরের শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী (২১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবুবকর সিদ্দিক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১২ মার্চ সকাল ১০টার দিকে কলারোয়া পৌরসভার গোপীনাথপুর যুগীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী ১২ বছর বয়সী শারীরিক ও বাকপ্রতিবন্ধী শিশুটি তার নানাবাড়িতে অবস্থান করছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ইব্রাহিম গাজী কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

বিষয়টি শিশুটির নানীসহ স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকবর আলী জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ১১ জন সাক্ষীর মধ্যে ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তা‌কে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

২

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

৩

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

৪

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

৫

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

৬

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

৭

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

৮

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৯

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১০

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১১

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

১২

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

১৫

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১৬

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১৭

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১৮

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৯

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

২০