বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ নভেম্বর ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এমপি সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে তারা এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

জানা গেছে, সকালে মিছিল সহকারে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রল বোমা নিক্ষেপ করা হয়।

এক পর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া দেন তারা। তবে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু জানিয়েছেন, বেশ কিছু লোক মিছিল নিয়ে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে এসে পেট্রল বোমা নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এর আগের দিন বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের থানাপাড়া আরাফ জেনারেল হাসপাতাল ও ক্লিনিকে তার ব্যক্তিগত অফিসে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

পরে ভাঙচুর করা মালামাল বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
তার আগের দিন রাতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর টুঙ্গিপাড়ার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে, এতে কেউ আহত হয়েছে কি না খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল থেকে এফএনএফ নামে একটি সুপার শপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

২

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৩

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৪

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৬

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৯

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১১

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১২

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৩

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৪

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৫

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৬

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১৭

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৮

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৯

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

২০