বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৬ মার্চ ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শ্রদ্ধা

গোলাম রব্বানী: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে নবনিযুক্ত প্রতিমন্ত্রী, নারী হুইপ ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

বুধবার (৬ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।

এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুর নাহার, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা, নারী হুইপ অ্যাডভোকেট সানজিদা খানম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আওয়ামী লীগ নেতারা শ্রদ্ধা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

২

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৩

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৪

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৫

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৬

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৭

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৮

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৯

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১০

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১১

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১২

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৩

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৪

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৫

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৭

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৮

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

২০