বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সঙ্গে গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে প্রকল্পের ফিল্ড অফিসার মধুময় সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান।

বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, আজাদ, নাজমুচ্ছায়াদাত, হরেন্দ্রনাথ সরকার, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, আবু হোরাইরা খোকন, সেলিনা খাতুন, মূর্শিদা খাতুন, ইউনিয়ন সিএসও সদস্য মোঃ রিয়াছাদ আলী, আনারুল ইসলাম ডাবলু, ফরহাদ হোসেন, মিজানুর রহমান লিটন, সুব্রত মন্ডল, স্বপ্না মন্ডল প্রমুখ।

সংলাপে ডেঙ্গুর বিস্তার, লক্ষণ, প্রতিরোধ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; প্রয়োজন সমন্বিত সামাজিক উদ্যোগ। বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার রাখা, পরিত্যক্ত পাত্রে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের ভূমিকা ও দায়িত্ব, স্থানীয় পর্যায়ে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের বিষয় উঠে আসে।

সংলাপে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জনগণের সম্মিলিত উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

গণতান্ত্রিক সংলাপে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, স্বেচ্ছাসেবক, সাংবাদিক, যুব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

২

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৩

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৪

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৫

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৬

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৭

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৮

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

৯

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১০

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১১

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১২

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৩

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৪

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৬

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৭

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

সুন্দরবনের অভয়ারণ্যে পৃথক অভিযান, ২ নৌকাসহ ৭ জেলে আটক

২০