
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্ট্রার আযম খান, প্রফেসর ড. অহাব মিনার এবং দপ্তর সম্পাদক অ্যাড. আল মামুন রানা স্বাক্ষরিত পত্রে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো: ওয়ালীউল্লাহ, যুগ্ম আহবায়ক ইঞ্জি মো: আবিদ হোসেন, সদস্য সচিব মো: ইমরুল হাসান, যুগ্ম সদস্য সচিব চন্দ্র শেখর রাহা রতন এবং খাদিজা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন