বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদকে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

গত ২৬ অক্টোবর (সোমবার) বিকেল ৩টার পর আসলাম সিকদার নামে এক ব্যক্তি তাঁকে ফোন করে এ হুমকি দেন।

এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন। সরকারি দায়িত্ব পালনরত একজন কর্মকর্তাকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় চিকিৎসক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর (সোমবার) বিকেলে +৮৮০ ১৯৫০-৯৯৯১৭৮ নম্বর থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের মুঠোফোনে কল আসে। অভিযোগ অনুযায়ী, ফোনের অপর প্রান্ত থেকে আসলাম সিকদার কোনো পূর্ব আলোচনা ছাড়াই তাঁকে ভয়ভীতি দেখাতে শুরু করেন। একপর্যায়ে তিনি ‘হয় অর্থ, নয় রক্ত’—এ দুটির একটি দিতে হবে বলে হুমকি দেন।

এ সময় ডা. আহসানারা বিনতে আহমেদ তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালে অভিযুক্ত ব্যক্তি আরও বেপরোয়া আচরণ করেন। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওই স্বাস্থ্য কর্মকর্তা।

ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, কোনো কারণ ছাড়াই এ ধরনের সরাসরি প্রাণনাশের হুমকি অত্যন্ত উদ্বেগজনক। নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, সরকারি দায়িত্ব পালনরত একজন স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সুধীজন ও চিকিৎসকরা। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল কবীর জানান, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে ফোনটি করা হয়েছিল। দেশের বিভিন্ন স্থান থেকে একটি চক্র এ ধরনের ফোন করে চাঁদা দাবি করছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে। হুমকিদাতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

১

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

২

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৩

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৪

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৬

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

৭

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

৮

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

৯

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১০

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

১৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

১৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

২০