বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী কমলাপুর বাজারসংলগ্ন এলাকায় পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে পল্লী বিদ্যুতের ঢাকা ও খুলনা কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পাইকগাছা পল্লী বিদ্যুতের ডিজিএম রঞ্জন কুমার সরকার।

মঙ্গলবার সকালে স্থান পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য তুষার কান্তি মণ্ডল এবং খুলনা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রকৌশলী মো. কামরুল ইসলাম প্রমুখ।

এদিকে মৌখালী কমলাপুর বাজারসংলগ্ন এলাকায় সাবস্টেশন নির্মাণের জন্য স্থান নির্ধারণ ও কর্মকর্তাদের পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বোপরি স্থানীয়দের প্রত্যাশা, প্রস্তাবিত স্থানে সাবস্টেশন নির্মিত হলে চাঁদখালী ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ঘটবে। পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ ওঠানামা ও সরবরাহজনিত ভোগান্তি কমাতেও এটি সহায়ক হবে বলে আশা করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

২

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৩

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৪

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৫

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৬

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৭

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৮

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

৯

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১০

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১১

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১২

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৩

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৪

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৫

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৬

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৭

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৮

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

সুন্দরবনের অভয়ারণ্যে পৃথক অভিযান, ২ নৌকাসহ ৭ জেলে আটক

২০