বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক একাধিক অভিযান চালিয়ে ৭ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কালিয়ানী, তলুইগাছা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপির টহল দল এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভোমরা বিওপির লক্ষীদাড়ি শ্মশানঘাট এলাকা থেকে ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, তলুইগাছা বিওপির শালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ এবং কালিয়ানী বিওপির মসজিদ মোড় এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

এ ছাড়া কাকডাঙ্গা বিওপির আমতলা এলাকা থেকে ২ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং চান্দুড়িয়া বিওপির কাঁদপুর এলাকা থেকে ১১ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় উইনরেক্স সিরাপ জব্দ করা হয়।

৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৩

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৪

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৫

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৬

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৭

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

৮

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

৯

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১০

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১১

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৩

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৪

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৫

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৬

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৭

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সুন্দরবনের অভয়ারণ্যে পৃথক অভিযান, ২ নৌকাসহ ৭ জেলে আটক

১৯

মোংলায় ১২৫০ টন কয়লা বোঝাই লাইটার ডুবি

২০