বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মোংলায় ১২৫০ টন কয়লা বোঝাই লাইটার ডুবি

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলা বন্দরের পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় তেলবাহী বাঙ্কার বোটের ধাক্কায় ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামক একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর চরে উঠে প্রাণে রক্ষা পান। পরে অপর একটি জাহাজের সহায়তায় তাঁদের উদ্ধার করা হয়। মূল চ্যানেলের বাইরে দুর্ঘটনা ঘটায় মোংলা বন্দরের নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

জাহাজটির মাস্টার মো. সুজন জানান, হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘ইয়াসা জুপিটার’ (YASA JUPITER) থেকে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা বোঝাই করে ঢাকার কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় এমভি ফুলবাড়ী। পথে পশুর নদীর সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ওটি জান্নাতুল ফেরদৌস’ নামের একটি তেলবাহী বাঙ্কার বোটের সঙ্গে জাহাজটির সংঘর্ষ হয়। এতে এমভি ফুলবাড়ী মূল চ্যানেলের বাইরে গিয়ে ডুবে যায়।

মাস্টার সুজন বলেন, জাহাজটি ডুবে যাওয়ার পর তাঁরা সাঁতরে নদীর চরে সুন্দরবন এলাকায় আশ্রয় নেন। পরে রাতে অপর একটি জাহাজ ‘এমভি রানিয়া-১৩’ এসে তাঁদের উদ্ধার করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, দুর্ঘটনাকবলিত লাইটার জাহাজটি মূল নৌ চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় চ্যানেলটি নিরাপদ রয়েছে। বন্দরে জাহাজের আগমন ও বহির্গমন স্বাভাবিক আছে। ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে মালিকপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

২

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

৩

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

৪

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

৫

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৬

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৭

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৮

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৯

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

১০

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

১১

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

১২

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১৩

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১৪

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১৫

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৬

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৭

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

২০