বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
২৭ অক্টোবর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

ডেস্ক রিপোর্ট: না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বর্ষীয়ান প্রযোজক, পরিচালক ও অভিনেতা ব্রিজেন্দ্র পাল সিং। যিনি বিপি সিং নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদরোগে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল এ তারকার। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিপি সিংহের হাত ধরেই ভারতীয় টেলিভিশনে জনপ্রিয়তার শীর্ষে জায়গা করে নিয়েছিল অপরাধ উন্মোচনবিষয়ক অনুষ্ঠান ‘সিআইডি’। এর প্রযোজক ও পরিচালক ছিলেন তিনি।

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘদিন দর্শকহৃদয়ে জায়গা করে নেয়া ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ‘সিআইডি’। ১৯৮৮ সালে শুরু হওয়া ক্রাইম সিরিজটিতে মুম্বাইয়ের অপরাধ দমন শাখার কর্মকর্তাদের বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনার তদন্ত করতে দেখা যেত। এতে বিভিন্ন সময় নানা ধরনের অপরাধের পেছনের কারণ, তদন্তের মোড় এবং অপরাধীকে প্রাপ্য শাস্তি দিতে দেখা গেছে।

পাশাপাশি সিআইডিতে মাঝে মধ্যেই বিভিন্ন পর্বে ডেপুটি কমিশনার অব পুলিশ শমশের সিংহ চিত্রোলের চরিত্রে অভিনয় করতে দেখা যেত বিপি সিংকে। সব মিলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল সিরিজটি।

এছাড়া ভৌতিক ও অতিপ্রাকৃত কাহিনির ক্ষেত্রেও নিজের ছাপ রেখেছিলেন বিপি সিং। ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত ‘আহট’ ছিল তার প্রযোজিত অনুষ্ঠান। এটিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শকমহলে।

বিপি সিং তার দীর্ঘ ক্যারিয়ারে এমন এক টেলিভিশন জগৎ তৈরি করেছিলেন, যেখানে তার সৃষ্টিতে মুগ্ধ একাধিক প্রজন্ম। তার মৃত্যুতে ভারতীয় টেলিভিশন ইন্ডস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। ফলে ইন্ডাস্ট্রির সহকর্মী এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন বিভিন্ন মাধ্যমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৩

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৪

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৫

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৬

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

৭

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

৮

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

৯

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১০

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১১

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৩

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৪

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৫

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৬

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

১৭

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

সুন্দরবনের অভয়ারণ্যে পৃথক অভিযান, ২ নৌকাসহ ৭ জেলে আটক

১৯

মোংলায় ১২৫০ টন কয়লা বোঝাই লাইটার ডুবি

২০