বাংলাদেশ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
২৭ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, অপহৃত ৫ জেলে উদ্ধার

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’র কবজা থেকে অপহৃত পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় বনদস্যুদের ব্যবহৃত একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ‘দাদা ভাই বাহিনী’ সাতক্ষীরার শ্যামনগর থানাধীন সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় কয়েকজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন কয়রা ও দোবেকীর সদস্যরা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা অতর্কিতভাবে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে বনদস্যুরা জিম্মি জেলেদের রেখে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে এই এলাকা তল্লাশি করে একটি একনলা বন্দুক, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) এবং খুলনার কয়রা থানার আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮)।

জব্দকৃত অস্ত্র ও ফাঁকা কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২

সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৩

সুন্দরবনের অভয়ারণ্যে পৃথক অভিযান, ২ নৌকাসহ ৭ জেলে আটক

৪

মোংলায় ১২৫০ টন কয়লা বোঝাই লাইটার ডুবি

৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

৬

ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, চলতি বছরে মৃতের সংখ্যা ৪০০

৭

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ, অপহৃত ৫ জেলে উদ্ধার

৮

প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে অতিরিক্ত মদ পান, ৪ দিন পর কিশোরের মৃত্যু

৯

বসতভিটা নিয়ে বিরোধের জেরে শ্যামনগরে সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩

১০

ঘূর্ণিঝড় অর্ণব: মঙ্গলবার রাত থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগ

১১

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দপ্তর

১২

ডি-থ্রি ট্রফির নিলাম: একনজরে ছয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

১৩

আশাশুনিতে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

১৪

সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

১৫

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি

১৬

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

১৭

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

১৮

ব্যালন ডি’অর জিতলে কত টাকা পান ফুটবলাররা?

১৯

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

২০