বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৫১টি পূজামণ্ডপে সরকারি বরাদ্দের ১০ লাখ ৫৭ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ হয়েছে।

এ ছাড়া ব্যক্তিগত তহবিল থেকে আরও ৪৭টি পূজামণ্ডপে ২ লাখ ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককের হাতে সরকারি বরাদ্দের ডিও লেটার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহমিদা হক। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার বন্ধন অটুট রাখতে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা কাজ করছেন।

তিনি আরও বলেন, কোনো সুযোগসন্ধানী মহল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কয়রা-পাইকগাছার উন্নয়ন প্রসঙ্গে ফাহমিদা হক বলেন, এ অঞ্চলের আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে তালিকা জমা দেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি অবহেলিত এ অঞ্চলের উন্নয়নে কাজ চলছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সৌহার্দ ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরাও নিরাপত্তা ও সহযোগিতামূলক ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, এই বাংলাদেশ সবার। এখানে কোনো অশুভ শক্তির ঠাঁই নেই। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি দেশের উন্নয়ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে পাইকগাছার ১৫১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৭ হাজার টাকা করে মোট ১০ লাখ ৫৭ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হয়। পাশাপাশি মনিরুল হাসান বাপ্পী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে আরও ৪৭টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা থানার পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক ও তুষার কান্তি মণ্ডল; উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ ও সদস্যসচিব হিমাদ্রি শেখর দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মণ্ডল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ কুমার সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, প্রভাষক সুজিত, প্রভাষক ইকবাল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, শেখ আবু সাঈদ, মো: মনিরুজ্জামান , সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০