বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

জি.এম.মিন্টু, কেশবপুর (যশোর): হাম-রুবেলার প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি টিকাদান কর্মসূচি সফল করতে ধর্মীয় নেতাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকাল ১০টায় যশোরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বক্তারা এই আহবান জানান।

ইসলামিক ফাউন্ডেশন, যশোর জেলা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, ঢাকার ইসলামী বিশ্বকোষ বিভাগের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন এবং যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। হাম-রুবেলা প্রতিরোধ ও টিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ইপিআই স্পেশালিস্ট ও সারভেইলেন্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. সামিনা পারভীন।

ডা. সামিনা পারভীন বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দুটি রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, টিকাদান নিয়ে ভুল ধারণা দূূর করা এবং শিশুদের নির্ধারিত সমযয়ে টিকা দেওয়ার বিষযয়ে অভিভাবকদের উদ্বুদ্ধ করতে হবে। রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করাও জরুরি। এ ক্ষেত্রে ধর্মীয় নেতারা সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্য পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

প্রধান অতিথি খান মাসুম বিল্লাহ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারি স্বাস্থ্য কর্মসূচি সফল করতে জনগণকে সচেতন করার পাশাপাশি টিকাদান কার্যক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি মোহাম্মদ জাকির হোসেন বলেন, মানুষের কল্যাণ ও জীবন রক্ষায় সচেতনতা সৃষ্টিতে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাম-রুবেলা প্রতিরোধে সরকারি কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইমাম ও মুয়াজ্জিনদের এগিয়ে আসতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, যশোরের উপপরিচালক মো. আবুল কাশেম। তিনি বলেন, জনকল্যাণমূলক সরকারি কর্মসূচি বাস্তবায়নে ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা জরুরি। কর্মশালায় অর্জিত জ্ঞান ও সচেতনতামূলক বার্তা নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য তিনি অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে যশোরের বিভিন্ন উপজেলা থেকে শতাধিক মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও শিক্ষিকারা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিস সুপারভাইজার মোহাম্মদ মাসুম বিল্লাহ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মো. মঈনুউদ্দীন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০