বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

oplus_2097154

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকা না পেয়ে মায়ের সঙ্গে বিবাদের জেরে কাকী সুধারানী মণ্ডল (৫৮) কে কু‌পি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শ্যামনগর পৌরসভার কাঁচড়াকাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রমেশ চন্দ্র মণ্ডলকে (৩৮) আটক করেছে পুলিশ।

নিহত সুধারানী মণ্ডল (৫৮) একই গ্রামের মধুসূদন মণ্ডলের স্ত্রী।

হত্যাকারী রমেশ শ্রীধাম মণ্ডলের ছেলে ও মধুসূদন মণ্ডলের ভাইপো।

এ ঘটনায় রমেশের মা কমলা রানী মণ্ডল (৫০) ও চাচাতো ভাই, মধুসূদন মণ্ডলের ছেলে সমীর কুমার মণ্ডল আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, রমেশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সকালে মাদকের টাকা চেয়ে মায়ের সঙ্গে তাঁর তর্ক বাধে। একপর্যায়ে তিনি দা নিয়ে মাকে কোপাতে উদ্যত হন। তখন কাকি সুধারানী মণ্ডল তাঁকে ঠেকাতে গেলে রমেশ তাঁর গলায় দা দিয়ে কোপ দেন। এসময় তার মা কমলা রানী ও সমীর মণ্ডলও আহত হন। প‌রে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নিহত ও আহত‌দের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গে‌লে কর্তব‌্যরত চিকিৎসক সুধারানীকে মৃত ঘোষণা করেন। এছাড়া সমীর কুমারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

নাম প্রকাশ না করার শর্তে রমেশের প্রতিবেশী ও নিকট আত্মীয় এক নারী বলেন, মাদকের টাকার জন্য রমেশ প্রায়ই মা ও স্ত্রীকে বিরক্ত করতেন। গতকাল বুধবার রাতেও এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। সকাল থেকেই তিনি (রমেশ) উত্তেজিত ছিলেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রমেশের মা কমলা রানী মণ্ডল ছেলের আচরণ নিয়ে বলেন, ‘ছাবালের (ছেলের) মাথা খারাপ, নষ্ট হয়ে গেছে।’ তিনি জানান, রমেশ বাড়িতে কাজকর্ম করে না। এ নিয়ে বকাবকি করায় গতকাল রাতেও বাড়িতে ঝামেলা করেছে। আজ সকালেও এ বিষয়ে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। কমলা রানী বলেন, এ সময় তাঁর জা (নিহত সুধারানী মণ্ডল) রমেশকে থামতে বললে রমেশের কাছে থাকা দা দিয়ে কোপ দিয়ে তাঁকে মেরে ফেলেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রমেশ মণ্ডলকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

২

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

৩

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

৪

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

৫

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

৬

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

৭

খাদ্য নিরাপত্তাহীনতায় সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া মানুষ: খানি

৮

ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন আলী

৯

সার্ভার থেকে উধাও মৌজা, ৩ বছর ধরে ভোগান্তিতে মানুষ!

১০

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ, ৩ দফা গণপিটুনিতে যুবকের মৃত্যু

১১

পাইকগাছায় কপোতাক্ষ নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

১২

কালিগঞ্জ ও আশাশুনির ১১০টি মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ

১৩

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১৪

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

১৫

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

১৬

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

১৭

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

১৮

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১৯

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২০