বাংলাদেশ, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
১৫ অক্টোবর ২০২৬, ৮:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

‌‘গ্রামীণ নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করি, বৈষম্যহীন ও জলবায়ু-সহনশীল সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার বাটকেখালী দাশ পাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় সংগঠন স্বদেশ, আশা লোক কেন্দ্র, সৃজনী মহিলা লোককেন্দ্র. অনগ্রসর দলিত পরিষদ, স্টেপস ও বারসিক এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌর পদ।

বক্তব্য রাখেন স্বদেশ কর্মকর্তা শেখ শরিফুল ইসলাম, দেবজ্যোতি ঘোষ, টুম্পা দাস, মৌসুমি দাস ও ঝর্নাদাস।

বক্তারা বলেন, গ্রামীণ নারী শুধু পরিবারের সদস্য বা উন্নয়ন কর্মসূচির সুবিধাভোগী নন; তাঁরা কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, জীবিকা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক উন্নয়নের সক্রিয় অংশীদার। তাঁদের শ্রম, জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বকে যথাযথ মর্যাদা দেওয়া একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার অপরিহার্য শর্ত। সাতক্ষীরার মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে গ্রামীণ নারীর উন্নয়নকে নিরাপদ পানি, ভূমির অধিকার, কৃষি, জীবিকা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সমন্বিত করতে হবে। নারীর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, সম্পদে প্রবেশাধিকার এবং অধিকার লঙ্ঘনের প্রতিকার পাওয়ার সুযোগ বাস্তবে প্রতিষ্ঠা করতে হবে।সরকার, স্থানীয় সরকার, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, গণমাধ্যম, কৃষক সংগঠন এবং সর্বোপরি গ্রামীণ নারীদের সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়েই একটি সমতাভিত্তিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় বেতনা পাড়ের ৩শ বছরের ঐতিহ্য ‘দ্বাদশ শিব ও কালীমন্দির’

১

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের সময় বাড়ল

৩

মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি

৪

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

৫

বিয়ে করলেন পারশা মাহজাবিন, গোপন রাখলেন স্বামীর পরিচয়

৬

দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস

৭

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

৮

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ ও সড়ক অবরোধ, বন্ধ ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

৯

দীর্ঘ ৫৬ ঘণ্টা পর সুন্দরবন ভ্রম‌ণে গি‌য়ে নি‌খোঁজ পর্যটকের ম/র‌/দে/হ উদ্ধার

১০

সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা

১১

জেলেদের পদচারণায় মুখরিত দুবলার চর, তবে মনে শংকা!

১২

সাবেক উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতা শামসুদ্দিন আহমদের দাফন সম্পন্ন

১৩

কালিগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬

জলবায়ু ন্যায়বিচারের দাবি ও স্থানীয় অভিযোজনের অভিজ্ঞতা তুলে ধরতে কপ৩১-এ লিডার্স

১৭

ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৮

কয়রায় গাঁজা ও ইয়াবাসহ ব্যবসায়ী আটক

১৯

শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা

২০